বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেল আরাকান আর্মি, সীমান্তে উত্তেজনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মফিজুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’।
সোমবার (১০ এপ্রিল) সকালে ওই যুবককে আরাকান আর্মির সদস্যরা তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনার পর থেকেই সীমান্তজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা।
মফিজুর রহমান (২৫) নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ফুলতলী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পিতা প্রয়াত পেঠান বলী। পেশায় তিনি একজন সাধারণ কাঠুরিয়া।

মফিজুরের মা নুরজাহান বেগম অশ্রুসজল নয়নে বলেন, “ঘটনার দিন সকালে সে আমাকে সালাম করে বাগানে কাঠ আনতে গিয়েছিল। ওর নিজের বাগান, নিজের জমি—সেখান থেকেই তাকে তুলে নিয়ে গেছে। আমার ছেলে কোনো দোষ করেনি, সে দিনমজুর মানুষ, গরিব ঘরের ছেলে। ওকে ফিরিয়ে দিন।”
ঘটনার পর থেকেই ফুলতলীসহ আশপাশের গ্রামে তীব্র ক্ষোভ দেখা দেয়। বুধবার সীমান্ত এলাকার একটি স্কুল প্রাঙ্গণে স্থানীয়রা বিক্ষোভ করেন। সেখানে মিয়ানমারের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ এবং মফিজুরের দ্রুত মুক্তির দাবি তোলেন তারা।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম আবু তাহের বলেন, “মুফিজ খুব ভালো ছেলে। কেন তাকে তুলে নিয়ে গেল, বুঝতেই পারছি না। এখন পুরো এলাকা উত্তাল, মানুষ ক্ষুব্ধ। আমরা মুফিজকে দ্রুত ফেরত চাই।”
বিজিবি-১১ অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কপিল উদ্দিন কায়েস জানান,“ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। দুই দেশের সংবেদনশীলতার কারণে কিছুটা সময় লাগছে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, দ্রুত মুফিজকে ফিরিয়ে আনা সম্ভব হবে।”
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা ঠিক নয়। তবে পরিবারকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

