বাগেরহাটে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

বাগেরহাটে ২০ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজন জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দশানী এলাকার গফুর প্লাজায় অভিযান চালিয়ে জাল নোট কারবারী মো: ফয়সাল ইউনুসকে (৩৫) গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) স্বপন কুমার রায়।
গ্রেফতারকৃত ফয়সাল ইউনুস বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারোদাড়িয়া গ্রামের মো: মহিউদ্দিন শেখের ছেলে।
বাগেরহাটে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১, এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, রমজানের ঈদকে সামনে রেখে ৪ মাস আগে জাল নোট কারবারী ফয়সাল ইউনুস শহরের দশানী এলাকার গফুর প্লাজার ৬ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মেশিনের সাহায্যে বিপুল পরিমান জাল নোট তৈরি করছে এমন খবর পায় জেলা গোয়েন্দা পুলিশ।
পরে আজ বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে জাল নোট কারবারী ফয়সালকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসা থেকে ১ হাজার, পাঁচশত ও দুই শত টাকার জাল নোটের ২০ লাখ জাল টাকাসহ জাল নোট তৈরির মেশিন ও বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

