বাগেরহাট শহরে পুলিশ দেখে ১৬ কেজি গাঁজা রেখে পালিয়ে যায় ২ মাদক কারবারি

বাগেরহাট শহরে দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোষ্ট দেখে মোটরসাইকেলসহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায় ২ মাদক কারবারি। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাগেরহাট থেকে খুলনাগামী মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্সে সামনে এ ঘটনাটি ঘটে।
বাগেরহাট শহরে ১৬ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, মহাসড়কে ফিটসেন বিহিন গাড়ীর বিরুদ্ধে নিয়োমিত অভিযানের অংশ হিসাবে বুধবার সকালে দশানী এলাকায় চেকপোষ্ট বসায় ট্রাফিক পুলিশ।
এ সময় সন্দেহজনক ১টি মটরসাইকেলকে থামার জন্য নির্দেশ দিলে অজ্ঞাত ওই ২ মাদক কারবারি মটরসাইকেলটি ফেলে রেখে সেখান থেকে দ্রত দৌড়ে পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলটিতে রাখা ২টি বস্তায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফেলে যাওয়া মটরসাইকেলের সূত্র ধরে পালিয়ে যাওয়া অজ্ঞাত ওই ২ মাদক কারবারিকে চিহ্নত করে তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাগেরহাট শহরে মশার কয়েল তৈরির কারখানা আগুনে পুড়ে ছাই

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

মায়ের কোল থেকে ট্রেনের নিচে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আটক

খাটের নিচ থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ দুইজন নিহত , আহত ১৫

