বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন প্রবাসীরা: আসিফ নজরুল

বিমানবন্দরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দেশের বিমানবন্দরে একজন ভিআইপি যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া সব ধরণের সুবিধা রেমিট্যান্স দেয়া হবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিমানবন্দরে যখন একজন ভিআইপি যান তখন তার লাগেজের সঙ্গে একজন থাকেন, আবার চেক-ইন করার সময় তার সঙ্গে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময়ও তার পাশে একজন থাকেন।
তিনি বলেন প্রাথমিকভাবে আমরা প্রথমে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের টার্গেট করেছি। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা প্রবাসী এই ভিআইপি সুবিধান পাবেন। আগামী এক মাসের মধ্যে আমরা যেটা করব, বিমানবন্দরে আসার পর একজন প্রবাসী যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করব আমরা।
তিনি আরও বলেন, একজন প্রবাসী কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক-ইন কীভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কীভাবে করবেন এবং ইমিগ্রেশনে কোনও কাগজ চাইলে কীভাবে সেটি করবেন এসব কাজের জন্য বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক নিয়োজিত থাকবে। দরকার পড়লে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে ট্রেনিং দিয়ে এসব কাজের জন্য নতুন লোক নিয়োগ করব। আমরা এটি আগামী এটি সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা হবে বগুড়ায়: মীর শাহে আলম

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার

জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি

বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী

দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
