বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গৌড় দাস রায় গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌড়দাস রায় চৌধুরীকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে তাকে সিমাবাড়ী ইউনিয়নের বেটখোর বাজার থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গৌর দাস রায় চৌধুরী শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির কার্যকরী সদস্য। গত ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর বিস্ফোরক দব্য আইনে দায়ের করা মামলার ১৪১ জনের অন্যতম আসামী ছিলেন তিনি।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গৌরদাস রায় চৌধুরীকে গ্রেফতার করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
থানা পুলিশ সূত্র মতে, ২০২৩ সালের ১৫ নভেম্বর তৎকালীন দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপির মিছিলে ও অফিসে হামলা ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় সাবেক দুজন সংসদ সদস্য হাবিবর রহমান ও মজিবর রহমানসহ ১৪১ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এই নিয়ে এ মামলায় দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

