ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘হারমনি অ্যাওয়ার্ড’ দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক আয়োজনে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
এই সম্মাননা ইউনূসের দীর্ঘদিনের সামাজিক উদ্যোগ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা এবং পরিবেশবান্ধব ও সাম্যনির্ভর বিশ্ব গঠনে তাঁর অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। সমাজ, প্রকৃতি ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে তাঁর নিরবিচার প্রয়াসকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে উদযাপন করা হলো।
পুরস্কার গ্রহণের পর অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি শুধু একটি সম্মাননা নয়, বরং রাজা চার্লসের পক্ষ থেকে এক অসাধারণ বার্তা, যেখানে বাংলাদেশকে তাঁর শুভকামনার ছায়ায় দেখা যায়। আমি গভীর কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘এই পুরস্কার শুধু আমার একার কাজের স্বীকৃতি নয়, বরং এটি সেই মানবিক মূল্যবোধেরও প্রতিফলন, যা আমরা সবাই ধারণ করি এবং যার প্রতি রাজাও আস্থাশীল।’
অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, এই অর্জন দেশের তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা জাগাবে। তাঁর ভাষায়, ‘আমি বিশ্বাস করি, এই সম্মান তরুণদের সাহস দেবে, তারা স্বপ্নের বাংলাদেশ গঠনে নতুন করে এগিয়ে আসবে।’
পুরস্কার অনুষ্ঠানের আগে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস ও অধ্যাপক ইউনূসের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই বৈঠকে তাঁরা জলবায়ু পরিবর্তন, সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক শান্তি রক্ষাসহ পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে আলোচনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

