ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনারের মরদেহ উদ্ধার

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধা করা হয়েছে। বুধবার (২২ মে) কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এর আগে, চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি।
জানা গেছে গত (১২ মে) দুপুর ২টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনোয়ারুল আজিম আনার। নদীয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যার দিকে কলকাতার ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার ১৭/৩ মন্ডলপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান তিনি।
সোমবার (১৩ মে) দুপুর ১টার দিকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধানপার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে উঠেন এমপি আনার। এসময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন বন্ধু গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না।
এদিন সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ আসে, তিনি (এমপি আনার) রাতে আর বাড়ি ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর কেউ ফোন না করা হয়। তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন। এমনটা ওই মেসেজে লেখা ছিল। এরপর এমপি আনারকে আর ফোনে পাওয়া যায়নি।
তিন দিন পর গত (১৫ মে) সকাল সোয়া ১১টার দিকে তিনি শেষ মেসেজ করে জানান, দিল্লি পৌঁছে গেছেন। তার সঙ্গে ভিআইপিরা আছেন। শুক্রবার (১৮ মে) কলকাতার বরাহনগর থানায় লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতে (এমপি’র) বন্ধু গোপাল বিশ্বাস।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

