ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

ভারতের আহমেদাবাদ শহরে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক শোকবার্তায় তারেক রহমান লিখেছেন, ‘বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি বিমান ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। এ ধরনের হৃদয়বিদারক ঘটনা নিঃসন্দেহে সারা বিশ্বের মানুষকে শোকাহত করেছে। নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। এই শোকের সময়ে আমরা সবাই একসঙ্গে তাদের পাশে দাঁড়াই এবং প্রার্থনায় শামিল হই।’
শহরের পুলিশ কমিশনার আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আর কাউকে জীবিত খুঁজে পাননি। অর্থাৎ বিমানে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রুর কেউই আর বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

