ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল

]আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এমভি এইচটি ইউনাইট’ নামের একটি জাহাজ এই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৮) অংশ হিসেবে আমদানি করা হয়েছে।
সরকার ইতোমধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজের আওতায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টনের আমদানি চুক্তি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে।

নতুন চালানের নমুনা ইতিমধ্যে সংগ্রহ ও পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত জাহাজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা।
এর আগে, গত ২৭ মার্চ ভারত থেকে সর্বশেষ ৯,৫০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে এসেছিল।
সরকারের এ চাল আমদানির লক্ষ্য বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং স্থিতিশীল মূল্য নিশ্চিত করা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

