মাদারীপুরের ডাসার

ভুতুড়ে বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

বিশেষ সংবাদ

ভুতুড়ে বিদ্যুৎ বিল আসায় গ্রাহকরা চড়ম বিপদে পড়েছেন। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রতিটি বিলের কাগজে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় গ্রাহকরা।

বৃহস্পতিবার (২৪ মে) সকালে মাদারীপুরের ডাসার উপজেলায় পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদ জানানোর জন্য ডাসার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিভিন্ন এলাকার শতাধিক গ্রাহক এ বিক্ষোভে অংশ নেয়। তারা লিখিত অভিযোগ দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। গ্রাহকরা জানিয়েছে, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবর তারা লিখিত অভিযোগ দেবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসের বিদ্যুৎ বিল ঠিক থাকলেও এপ্রিল মাসের বিল তৈরিতে গাফিলতি করা হয়। গ্রাহদের বিলের কাগজে অস্বাভাবিক বিল তৈরি করে পৌঁছে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে ক্ষুব্ধ হন সাধারণ গ্রাহকরা।

এরপর ডাসারের পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে গিয়ে বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন গ্রাহকরা। এ সময় গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতার কারণ সম্পর্কে জানতে চান। গ্রাহকদের তোপের মুখে পড়ে পালিয়ে যায় সংযোগ প্রকৌশলী সুফল কুমার পাল। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ডাসার এলাকার মো: মোতালেব কাজী নামের ভ্যানচালক জানান, তার বাড়ির মিটারে গত মার্চ মাসের বিল এসেছিলো ১ হাজার ৩১৪ টাকা। এপ্রিল মাসের বিল এসেছে তিনগুণেরও বেশি, ৪ হাজার ২৯৩ টাকা। ২ হাজার ৯৭৯ টাকা অতিরিক্ত যোগ করে বিল ইস্যু করে পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

উপজেলার ধামুসা গ্রামের মো: রাজ্জাক ঢালী নামের আরেকজন গ্রাহক জানান, তার মার্চ মাসের বিল এসেছিলো মাত্র ৫৪৫ টাকা। আর এপ্রিল মাসের বিল এসেছে ২ হাজার ২৭১ টাকা। অর্থাৎ দ্বিগুণেরও বেশি। সাধারণ গ্রাহকরা বিদ্যুতের এই ভূতুড়ে বিলের সমাধান চান বলে জানিয়েছেন তিনি।

ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: জোনাব আলী জানান, ডাসারের সংশ্লিষ্ট অফিস বিদ্যুৎ বিল তৈরি করে। তারাই সকল বিল আদায় করে। তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান অস্বাভাবিক বিলের ব্যাপারে তার কিছু জানা নেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়া...

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। সোমবার (২০ এপ্রিল)...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড....

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক...

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে...

বগুড়া সার্কিট হাউজে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেলা প্রশাসকের অভ্যর্থনা

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বগুড়া সফরে এসে...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫...