শেরপুরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং ‘বৃক্ষ দেবো ভব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শেরপুর উপজেলা শাখা এই উদ্যোগ গ্রহণ করে।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহাবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসাইন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাঁধন কর্মকার কৃষ্ণের সঞ্চালনায় অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, বিমান কুমার মৈত্রেয়, তন্ময় সাহা সাগর, তপন ব্যানার্জি, মনীন্দ্র নাথ রায়, পরিতোষ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক সৌরভ অধিকারী শুভ ও এস. বাপ্পি মোহন্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, দেবালয় ও গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

শেরপুরে মজুমদার ফুডসের দূষণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের কমিটি গঠন, ডলি সভাপতি, লক্ষ্মী সম্পাদক

১৬ দিনেও নিখোঁজ আরডিএ স্কুলছাত্রী রাফার সন্ধান মেলেনি

ছিনতাই করা বাইক নিয়ে পুনরায় ডাকাতির চেষ্টা, শেরপুরে গ্রেপ্তার ১

শেরপুরে আন্ডারপাস যেন ময়লার ভাগাড় ও অবৈধ বাজার

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক নেতা ইসাহাক আলীর মৃত্যু

শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

