মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনামিকা মন্ডল (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিণহাটী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অনামিকা মন্ডল শেখরনগর দক্ষিণহাটী গ্রামের অটোরিকশা চালক মো: নারায়ন মন্ডলের মেয়ে। সে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
শেখরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: দেবব্রত সরকার টুটুল জানান, সোমবার রাতে অনামিকার বাবা ও মা বাড়িতে ছিল না। তারা এক এনজিওতে গিয়েছিল। রাতে বাড়িতে এসে তারা মেয়ের ঘরে গিয়ে দেখে মেয়ের গলায় ওড়না প্যাঁচানো মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ম শ্রেণীর স্কুলছাত্রীর মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

