শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তদের দেওয়া বিষে একটি লিজ নেওয়া পুকুরের অন্তত ৬০ মণ মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ছুতারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে ওই মৎস্যচাষির প্রায় ১৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, খামারকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ গত পাঁচ বছর ধরে তিনটি পুকুর লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। এর মধ্যে ছুতারপাড়া গ্রামের দুই বিঘা আয়তনের একটি পুকুরে তিনি রুই, সিলভার কার্প, পাবদা ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় করছিলেন।
ভুক্তভোগী আবদুল মজিদ বলেন, “গতকাল রোববার বিকালেও আমি পুকুর পাহারা দিয়েছি, তখন সব মাছ ঠিক ছিল। কিন্তু আজ সোমবার সকালে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রাতের আঁধারে কেউ পুকুরে গ্যাস ট্যাবলেট বা বিষ জাতীয় কিছু প্রয়োগ করেছে।”
তিনি আরও জানান, মাছ চাষই তাঁর পরিবারের আয়ের প্রধান উৎস। এই নিধনযজ্ঞের পেছনে তিনি স্থানীয় একজনকে সন্দেহ করছেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। শত্রুতা করে এভাবে মাছ নিধন ও অর্থনৈতিকভাবে পঙ্গু করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তিনি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়টি আমরা শুনেছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বিস্ফোরক মামলায় শেরপুরে আ’লীগ-কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

শেরপুরে পুলিশ কনস্টেবলের বাসায় চুরি

শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

শেরপুরে লাইসেন্সবিহীন দুই করাতকলকে জরিমানা ও কাঠ জব্দ

