শেরপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নষ্ট হয়ে থেমে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন যাত্রী।
রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যমুনা লাইন পরিবহনের চালকের সহকারী নয়ন (৩৮)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অন্যজন বাসের যাত্রী মাসুদুর রহমান (৩৮)। তিনি একই উপজেলার চাঁনপুরি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ছোনকা এলাকায় একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে মহাসড়কের ওপর অবস্থান করছিল। এ সময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নয়ন ও মাসুদুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসে থাকা আরও অন্তত সাতজন যাত্রী আহত হন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির রাত ও অতিরিক্ত গতির কারণে বাসচালক মহাসড়কে স্থির অবস্থায় থাকা ট্রাকটি বুঝতে না পারায় এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আইয়ুব আলী বলেন, “নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বিস্ফোরক মামলায় শেরপুরে আ’লীগ-কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

শেরপুরে পুলিশ কনস্টেবলের বাসায় চুরি

শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

শেরপুরে লাইসেন্সবিহীন দুই করাতকলকে জরিমানা ও কাঠ জব্দ

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

