অন্বেষণ ডেস্ক :

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

বিশেষ সংবাদ

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য মো: রইস উদ্দিনের লশ হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ৪৯ বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মো: মাসুদ রানার নিকট ভারতের গাঙ্গুলিয়াপাড়া সীমান্ত থেকে লাশ হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার (২২ জানুয়ারি) বিজিবি সিপাহী রইস উদ্দিন ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। নিহত রইস উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তারাপুর গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।

- Advertisement -

বিজিবি সূত্র জানা গেছে, সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে। চোরকারবারিদেরকে ধাওয়া করলে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ে। এরপরে সিপাহী মো: রইস উদ্দিন ঘন কুয়াশার কারনে দল বিচ্ছিন্ন হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে জানা যায় রইস উদ্দিন বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

এ ঘটনার পর পরই উভয় দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসফ। এসময় বিএসএফের তরফ থেকে জানানো হয় চিকিৎসাধীন অবস্থায় সিপাহি রইস উদ্দিন মৃত্যুবরণ করেছেন।

- Advertisement -

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তরের বিষয়ে লে. কর্ণেল আহমেদ জামিল হাসান জানান, নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ বিএসএফের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং তার পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ সুলতানকে আটক...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই...

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার একটি সড়ক এলাকা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ...