সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। ওই অভিযানে মো. নজরুল ইসলামকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সাবেক এই এমপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয় যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মো. নজরুল ইসলাম সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেখ হাসিনাকে ‘ফেরতের’ দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা

এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্নের মুখে কাবিননামা, যা বললেন কাজী

এমপি গাজী নজরুলের ব্যক্তিগত ইস্যু নিয়ে জামায়াতের ঘোষণা

শ্যামনগরে নিরাপদ পানির দাবিতে নারীদের কলসবন্ধন কর্মসূচি

সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান নাগরিক কমিটির

শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাসদস্যের মৃত্যু

সাতক্ষীরার তালায় সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

