সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে এবার ব্যতিক্রমী এক প্রতিমা তৈরি করা হচ্ছে। দেড় লাখের বেশি দেশলাই কাঠি ও ১০ কেজির বেশি রেশমি সুতা দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার পোশাক ও অলংকার। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে এই শৈল্পিক কাজ দেখতে প্রতিদিনই মন্দিরে ভিড় করছেন দর্শনার্থীরা।
ব্রহ্মরাজপুর মন্দিরে গিয়ে দেখা যায়, মাটির তৈরি প্রতিমার অবয়বের ওপর নিখুঁতভাবে দেশলাই কাঠি বসাচ্ছেন শিল্পীরা। কাঠির মাথার অংশ দিয়ে তৈরি হচ্ছে অলংকার ও পোশাকের নকশা। কোথাও আবার কাঠির সঙ্গে রেশমি সুতা জড়িয়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি কাঠি বসাতে হচ্ছে শিল্পীদের, কারণ সামান্য এদিক-ওদিক হলেই নষ্ট হতে পারে পুরো নকশার সৌন্দর্য।
প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার জানান, তিন বছর আগে ভারতের একটি মন্দিরে এ ধরনের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এবার সাতক্ষীরায় দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। পূজার আগে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে তাদের।

পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা কানাইলাল জানান, গত বছর ধানের প্রতিমা তৈরি করে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার আরও আকর্ষণীয় কিছু করার পরিকল্পনা করা হয়। সেই ভাবনা থেকেই দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে প্রতিমা তৈরির এই উদ্যোগ।
আয়োজকদের তথ্যমতে, প্রতিমা তৈরিতে শিল্পীদের পারিশ্রমিক বাবদ ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা এবং সামগ্রিক আয়োজন সম্পন্ন করতে প্রায় ৫ লাখ টাকা খরচ ধরা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ব্রহ্মরাজপুরের এই মণ্ডপে ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করা হয়েছিল, যা দেখতে দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এসেছিলেন। সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, শিল্পীরা দেশলাই কাঠি দিয়ে দেবী দুর্গার পোশাক ও অলংকারে যে নান্দনিকতা ফুটিয়ে তুলছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এবারও জেলার বাইরে থেকে অনেক দর্শনার্থী এই প্রতিমা দেখতে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক গ্রেফতার

রাজশাহীতে গভীর নলকূপে দুই বছরের সাজিদ, ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

৯৯৯-এ কল, সিরাজগঞ্জে বাসে ডাকাতির চেষ্টার সময় ট্রাকসহ আটক ২

সাতক্ষীরায় ঋণের কিস্তি দিতে না পারায় এনজিওর মামলায় নারী গ্রেফতার

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্নের মুখে কাবিননামা, যা বললেন কাজী

এমপি গাজী নজরুলের ব্যক্তিগত ইস্যু নিয়ে জামায়াতের ঘোষণা

শ্যামনগরে নিরাপদ পানির দাবিতে নারীদের কলসবন্ধন কর্মসূচি

সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান নাগরিক কমিটির

