সাতক্ষীরায় ঋণের কিস্তি দিতে না পারায় এনজিওর মামলায় নারী গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার ঘটনায় করা মামলায় মমতাজ বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে পাটকেলঘাটা থানার পুলিশ উপজেলার তৈলকুপি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মমতাজ বেগম তৈলকুপি গ্রামের শাহাজাহান সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনজিওর ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারায় মমতাজ বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করে এনজিও প্রতিষ্ঠান ‘উন্নয়ন প্রচেষ্টা’। ওই মামলায় আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আদালতের ওয়ারেন্ট থাকায় মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ‘উন্নয়ন প্রচেষ্টা’ এনজিওর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু

বগুড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্নের মুখে কাবিননামা, যা বললেন কাজী

এমপি গাজী নজরুলের ব্যক্তিগত ইস্যু নিয়ে জামায়াতের ঘোষণা

শ্যামনগরে নিরাপদ পানির দাবিতে নারীদের কলসবন্ধন কর্মসূচি

সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান নাগরিক কমিটির

শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ আটক ২

