বগুড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ার আদমদীঘি এলাকায় দুপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল দুই ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অভিযুক্ত রাশেদ ওরফে রুবেল (২৬) কে গ্রেফতার করা হয়।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃ রুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা গেছে, শনিবার সকাল ১টার দিকে মটপুকুরিয়া গ্রামের ফরিদুল ইসলাম শাহ তার ব্যবহৃত, রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেলটি বাসার সামনের অংশে রেখে খাবার নিতেই বাড়িতে ফিরে যান। সুযোগে এক চোরচক্র মোটরসাইকেলটি নিয়ে পালায়।
এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল আনুমানিক বিকেল ৫টায় আলতাফনগর বাজারে বাদি ফরিদুল ইসলাম তার মোটরসাইকেলটি চিনতে পেয়ে রাশেদকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। এ সময় চোরচক্রের বাকি কয়েকজন পালিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, রোববার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

