শেরপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মো. শাহীন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুওয়ান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত, মোট ১৮ কর্মদিবস ধরে।

এর মধ্যে প্রথম পর্যায়ে (১২ থেকে ৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। পরবর্তী দুই সপ্তাহে (১ থেকে ১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে,অর্থাৎ গ্রাম ও শহরাঞ্চলে-টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শেরপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের টিকা কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬৮০টি এবং স্থায়ী টিকা কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩৫০টি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২১ দিনের সহজ রুটিনে চোখের নিচের কালো দাগ দূর করুন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৮৩

প্রতি ইউনিয়নে ‘হেলথ হাব’, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন কর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

