এমপি গাজী নজরুলের ব্যক্তিগত ইস্যু নিয়ে জামায়াতের ঘোষণা

সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ও পারিবারিক বিতর্কের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২১ জুলাই) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরো বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে এবং তদন্ত সাপেক্ষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি এবং তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীসহ সংশ্লিষ্টদের ভিডিও বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে জামায়াতে ইসলামী তাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামের পারিবারিক জীবন এবং তাঁর দুই স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ সম্বলিত কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে দলের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা

সাতক্ষীরায় ঋণের কিস্তি দিতে না পারায় এনজিওর মামলায় নারী গ্রেফতার

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্নের মুখে কাবিননামা, যা বললেন কাজী

শ্যামনগরে নিরাপদ পানির দাবিতে নারীদের কলসবন্ধন কর্মসূচি

সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান নাগরিক কমিটির

শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাসদস্যের মৃত্যু

