লন্ডনে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় জিএম ফুরুখ নামের এক বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
লন্ডন পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাস্তা হওয়ার সময় গাড়ির চাপায় গুরুতর আহত হন নাট্যনির্মাতা ফুরুক। এরপর স্থানীয় পুলিশের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চার ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জিএম ফুরুখের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন আরেক লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। রবিবার (১৭ মার্চ) ফুরুকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে স্বাধীন খসরু লিখেছেন, প্রতিনিয়ত যত না জন্মের সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও তাকে বাঁচানো যায়নি।
উল্লেখ্য, প্রবাসী জিএম ফুরুখের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার বেশ কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যও ছিলেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

