শেরপুরে জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট

ঘরের ভেতর লুকিয়ে থেকে পরিবারের সদস্যদের অজ্ঞান ও মারধর করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন রয়েছেন পরিবারের তিন সদস্য। ঘটনাটি পরিকল্পিত ‘অপারেশন’এমন তথ্য মিলেছে ভুক্তভোগীদের কাছ থেকে।
রবিবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বেলতলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
আহতরা হলেন, ওই গ্রামের সোলায়মান আলী (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৫০) এবং ছেলে শাহিন আলম (৩২)। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকালা রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে শাহিন আলম মোবাইলে কথা বলতে বাসার বাইরে বের হলে, এই সুযোগে চারজনের একটি দল ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা প্রথমে মাজেদা খাতুনের চোখ বেঁধে ফেলে। সে চিৎকার করলে তার হাত-পা বেঁধে মারধর করে দুর্বৃত্তরা।
এরপর ঘুমন্ত সোলায়মান আলী ও শাহিন আলমকে অজ্ঞান করে ফেলা হয়। পুরো ঘর তছনছ করে চার ভরি স্বর্ণালংকার, ধান বিক্রির ৪ লক্ষ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
মাজেদা খাতুন বলেন, গতকাল রাত আনুমানিক ২টার দিকে তিনি শুনেছেন, তাদের মধ্যে একজন ফোন করে বলছেন, “বটতলা থেকে সিএনজি নিয়ে আসো, আমাদের অপারেশন সফল হয়েছে।” এতে বোঝা যায়, চুরির আগে থেকেই সংঘবদ্ধ পরিকল্পনা ছিল। বর্তমানে আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মুঈনুদ্দিন জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

