৪০৮ আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

ভারতের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ৪০৮ জন আরোহী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল।
প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী এই বিমানটি ভারতের মহারাষ্ট্রের নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
ভারতের নাগপুর বিমানবন্দরের সিনিয়র কর্মকর্তা আবিদ রুহি বলেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার পথে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য নিয়ে বিমানটি মাঝ আকাশে একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। এর ফলে বিমানটির গতিমুখ পরিবর্তন করে গতকাল মধ্যরাতে নাগপুর বিমানন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।
তিনি আরও বলেন, বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্যরা অক্ষত আছেন। এই ফ্লাইটটি অবতরণের পর বিমানে থাকা সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নাগপুর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমনা বাংলাদেল এয়ারলাইন্সের অন্য আরেকটি ফ্লাইটে দুবাইগামী যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

