এক গৃহবধূ একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন
খাতিজা আকতার (২২) নামে এক গৃহবধূ একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার তেলিপাড়া গ্রামের ট্রাক চালক রিপনের স্ত্রী তিনি।
শনিবার (২৩ মার্চ) দুপুরে বগুড়ার টিএমএসএস হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই ৩ সন্তানের জন্ম দেন খাদিজা আক্তার নামের এক গৃহবধূ । জন্ম নেওয়া শিশুদের মধ্যে ১ ছেলে ও ২ মেয়ে। বর্তমানে ওই সন্তানদের হাসপাতালে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। বর্তমানে ৩ সন্তান ও তার মা (প্রসূতি) সুস্থ অবস্থায় রয়েছেন।
সন্তানদের পিতা রিপন বলেন, আলট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে প্রথমে তারা জমজ সন্তানের কথা জানতে পারে। কিন্তু সিজার করার পর পাওয়া গেল ৩ সন্তান। রিপন একজন সীমিত আয়ের মানুষ। ট্রাক চালিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করেন।
প্রসুতি এবং সন্তানের পিছনে দিনে অনেক টাকা-পয়সা খরচ করতে হচ্ছে। এছাড়া হাসতালের ডাক্তাররা ৩টি শিশুকে সুস্থ রাখার জন্য সার্বক্ষণিক নজর রাখছেন। উল্লেখ্য খাতিজা আকতার এই প্রথম সন্তানের মা হলেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বগুড়ার কাহালুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৬ বছরের ২ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত
বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
বগুড়ার কাহালুতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা
এক গৃহবধূ একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন
বগুড়ার কাহালুতে অপহরণ মামলায় ইউপি সদস্যসহ আটক ৩
বগুড়ার কাহালুতে মাদরাসা শিক্ষকের আত্মহত্যা
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত
বগুড়ার কাহালুতে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হকের ওপর হামলা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন