বগুড়ার শাজাহানপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে কামাল খাঁন (৫২) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) উপজেলার নয়মাইল হাট এলাকায় প্রাথমিক চিকিৎসালয়ে অভিযানে তাকে আটক করা হয়। তিনি এক ভুয়া গাইনি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খায়রুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়মাইল প্রাথমিক চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়া চিকিৎসক কামাল খাঁনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় শাজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো: শাহাদাত হোসেন বাদী হয়ে শজাহানপুর থানায় মামলা দয়ের করেন।
বগুড়ার শাজাহানপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তারের বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, ভুয়া চিকিৎসক কামাল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

