নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের
নোয়াখালীর কবিরহাটে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে কবিরহাট উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, ওই গ্রামের মো: আবদুল হাইয়ের ছোট ছেলে আবিদ হোসেন (৪) ও মেয়ে বিবি ফাতেমা (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘুম থেকে উঠে শিশু আবিদ ও ফাতেমা পুকুরে হাত-মুখ ধুতে যায়। তাদের মা মোছা: রুচিয়া খাতুন অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরের দিকে খুঁজতে যান।
তখন পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখে চিৎকার করে বাড়ির সবাইকে ডাক দেন। পরিবারের লোকজন দ্রুত পুকুর থেকে ভাই-বোনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়ে কবিরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
এমপির জন্য ২ ঘণ্টা দেরিতে ছাড়ল ফেরি
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ
নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
নোয়াখালীতে নামাজরত অবস্থায় মাদরাসাছাত্রের মৃত্যু
“গণভোট যা-ই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে”: শফিকুল আলম
ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালী বিভাগ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
থানা ব্যারাকে নিজ কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ২০
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন