“গণভোট যা-ই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে”: শফিকুল আলম

দেশের রাজনৈতিক অঙ্গনে যখন গণভোট নিয়ে চলছে তুমুল আলোচনা, ঠিক তখনই এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি বলেন, গণভোটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার হাতেই থাকছে এবং সেই সিদ্ধান্ত যা-ই হোক না কেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোনো শক্তিই এই প্রক্রিয়াকে পেছাতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নোবিপ্রবিতে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করেছে। আমরা এটিকে কোনো হুমকি হিসেবে দেখছি না। দেশের জন্য যা সবচেয়ে উত্তম হবে, প্রধান উপদেষ্টা সেই সিদ্ধান্তই নেবেন।” তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ধার্য করবেন।
শফিকুল আলম চব্বিশের গণঅভ্যুত্থানে নারীদের অনবদ্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে। বর্তমানে নারীরা আর পিছিয়ে নেই, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে এবং সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করছে।”
তরুণ প্রজন্মের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে জুলাই কন্যা ফাউন্ডেশন নোবিপ্রবিতে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ এর আয়োজন করে।
নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, সংসদে উঠছে না বিল

সুন্দর নির্বাচন করে জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছি: সিইসি

