গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বুধবার বিকেলে এ ওয়াকআউটের ঘটনা ঘটে।
সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকার ও বিরোধীদলের সমানসংখ্যক সদস্য নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা প্রয়োজন। তার মতে, এই কমিটি জনগণের প্রত্যাশা প্রতিফলন এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারতো।
তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বিরোধীদলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। এতে সংসদীয় প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় স্পিকার বলেন, বিরোধীদলের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার নজির কম থাকলেও আলোচনার সুযোগ তৈরির জন্য বর্তমান অধিবেশনে তা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সংসদীয় গণতন্ত্রে আলোচনার সুযোগ সবসময় উন্মুক্ত রয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়া হবে।
তবে স্পিকারের আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি বিরোধীদলীয় সদস্যরা। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, তাদের মূল নোটিশকে আড়াল করতে অন্য একটি নোটিশ সামনে আনা হয়েছে। তিনি এটিকে জনগণের রায়ের অবমূল্যায়ন এবং সংসদীয় রীতির লঙ্ঘন বলে উল্লেখ করেন।
এরপর বিরোধীদলীয় নেতা দলের সব সদস্যকে নিয়ে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। ওয়াকআউটের সময় স্পিকার বলেন, সংসদীয় রীতি অনুযায়ী বিরোধীদলের ওয়াকআউট করার অধিকার রয়েছে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বক্তব্য দিয়ে বলেন, সংসদীয় সংস্কৃতিতে ওয়াকআউট অস্বাভাবিক নয়। তবে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
বিরোধীদলের অনুপস্থিতিতেই সংসদের পরবর্তী কার্যক্রম চলতে থাকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

