গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, সংসদে উঠছে না বিল

গণভোট আয়োজনের জন্য জারি করা অধ্যাদেশ আর বিল আকারে সংসদে আনা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গণভোট ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় এই অধ্যাদেশের কার্যকারিতা শেষ হয়েছে। তাই এটিকে আইন হিসেবে পাস করার প্রয়োজন নেই।
রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
সালাউদ্দিন আহমেদ বলেন, যে উদ্দেশ্যে গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছিল, তা ইতোমধ্যে পূরণ হয়েছে। ভবিষ্যতে এই অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। সে কারণে এটিকে বিল আকারে এনে স্থায়ী আইন করার প্রয়োজনীয়তা নেই।

তিনি আরও বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয়েছে। সংসদের অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। তবে গণভোট অধ্যাদেশের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়ায় এটি আর বিল হিসেবে সংসদে আনা হবে না।
বিশেষ কমিটির বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে বেশ কিছু অধ্যাদেশ বর্তমান অবস্থাতেই পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে সংসদে আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অধ্যাদেশ বিল আকারে সংসদে তোলা সম্ভব হবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পরবর্তী সংসদ অধিবেশনে আবার বিল হিসেবে উত্থাপন করা হতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

