বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ১৫০টি কেন্দ্রে গণনা শুরু হয়। বিকেল পর্যন্ত ৪০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ৩৪ হাজার ৩২ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১৩ হাজার ৮৯৭ ভোট। এতে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এবারের উপনির্বাচনে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

