নোয়াখালীর সোনাপুরে মা’য়ের জন্য ঔষধ কিনতে গিয়ে ছেলে নিখোঁজ
নোয়াখালীর সোনাপুর বাজারে মায়ের জন্য ঔষধ কিনতে গিয়ে ছেলে মো: আব্দুল আলীম রবিন (৩৩) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রবিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান তার পরিবার।
নিখোঁজ রবিন নোয়াখালী সদর উপজেলার চর উড়িয়া গ্রামের মো: আব্দুল হাই পরান ও খাদিজা আক্তার রুবির ছেলে।
এতে শুক্রবার (০৫ জানুয়ারি) সকালে নিখোঁজ যুবকের বাবা নোয়াখালীর সুধারাম মডেল থানায় ১টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজের পরিবার জানিয়েছে, মা’য়ের ঔষধ কিনতে গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সোনাপুর বাজারে যাওয়ার কথা বলে রবিন বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রবিনের মোবাইল ফোনে কথা বলেন রবিনের স্ত্রী নেহা আক্তার (২২)। তারপরও বাড়িতে না আসায় সন্ধ্যা ৭টার দিকে আবরা রবিনের মোবাইলে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: মিজানুর রহমান জানান, এ ঘটনায় নিখোঁজের পরিবারের লোকজন সকালে থানায় জিডি করেছেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
এমপির জন্য ২ ঘণ্টা দেরিতে ছাড়ল ফেরি
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ
নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
নোয়াখালীতে নামাজরত অবস্থায় মাদরাসাছাত্রের মৃত্যু
“গণভোট যা-ই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে”: শফিকুল আলম
ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালী বিভাগ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
থানা ব্যারাকে নিজ কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ২০
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন