শেরপুরে

বন্যহাতির আক্রমণে দুই দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

`); win.document.close(); }

বিশেষ সংবাদ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা ও গজনী-বাকাকুড়া সড়কে বন্যহাতির আক্রমণে দুই দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে এই দুটি ঘটনা ঘটে। প্রথম ঘটনা ঘটে রাত ৯টার দিকে।

নিহতরা হলেন, কাংশা ইউনিয়নের দরবেশতলা এলাকার আকাশ (৩৮) ও গারো সম্প্রদায়ের এফিলিপ মারাক (৪০)। তাঁরা দুজনেই কৃষিকাজ ও দিনমজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার পর থেকেই বড় উপজেলার গজনীর দরবেশতলা এলাকার একটি লিচু বাগানে একদল বন্যহাতি হানা দেয়। হাতির আক্রমণ ঠেকাতে স্থানীয়রা মশাল ও সার্চ লাইট নিয়ে হৈচৈ করতে থাকেন। একপর্যায়ে হাতির দল ক্ষিপ্ত হয়ে তাড়া দিলে সবাই দৌড়ে পালিয়ে যান। তবে পা পিছলে পড়ে যান আকাশ। তখন একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে মেরে ফেলে।

অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে আরও একজনে এক প্রাণহানির ঘটনা ঘটে। এফিলিপ মারাকসহ চারজন কৃষক বাকাকুড়া এলাকা থেকে বড় গজনীর দিকে ফিরছিলেন। পথে শালবনের ভেতর থেকে একটি হাতির দল আচমকা আক্রমণ করে। তিনজন দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও এফিলিপ হাতির কবলে পড়েন। একপর্যায়ে তাকেও শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে চাপা দিয়ে হত্যা করে বন্যহাতি।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ২৫ থেকে ৩০টি বন্যহাতির দল ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। তারা বোরো ধান, কাঁঠাল, লিচু বাগানসহ বসতবাড়ির কাছেও হানা দিচ্ছে। দুজনের মৃত্যুতে সীমান্ত অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন, “একই রাতে দুই জায়গায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। উভয় ঘটনাই কংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘটেছে। নিহতদের পরিবার আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল টাইগাররা। ম্যাচের শেষ বিকেলে নাহিদ রানার...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের...

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন...