যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ছুরিকাঘাতে বাংলাদেশি খুন
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো: হানিফ (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (১০ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, গত শুক্রবার হানিফ হামলার শিকার হন। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হানিফ যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে একটি দোকানে কাজ করতেন। শুক্রবার (০৮ মার্চ) কাজের সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে জোর পূর্বক সিগারেট নিয়ে চলে যায়। এসময় হানিফ তাদের বাধা দেন। পরে দুর্বৃত্তরা চলে যেতে চাইলে পেছনে ধাওয়া করেন হানিফ।
এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হানিফকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার মারা যান।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
এমপির জন্য ২ ঘণ্টা দেরিতে ছাড়ল ফেরি
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ
নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
নোয়াখালীতে নামাজরত অবস্থায় মাদরাসাছাত্রের মৃত্যু
“গণভোট যা-ই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে”: শফিকুল আলম
ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালী বিভাগ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
থানা ব্যারাকে নিজ কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ২০
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন