বগুড়ার শেরপুরে

শ্রমিক দিবসে গণসংগীত পরিবেশন করলেন ভারতের শিল্পী অসীম গিরি

বিশেষ সংবাদ

শ্রমিক দিবসে বগুড়ার শেরপুরে গণসংগীত পরিবেশন করেছেন ভারতের সংগীত শিল্পী অসীম গিরি। আলোচনা সভা, গণসংগীত ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উদযাপন করা হয়েছে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে।

গণসংগীত অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট গণসংগীত শিল্পী অসীম গিরি ও স্থানীয় শিল্পীবৃন্দ এতে অংশ নিয়েছিলেন। শেরপুরে ‘প্রগতি পাঠাগার’ শেরপুর পৌর শিশুপার্ক চত্বরে গতকাল বুধবার (১ মে) বিকাল থেকে রাত ১১ টা পর্যন্ত এমন আয়োজন করেছিল।

শ্রমিক দিবসে আলোচনা সভা, গণসংগীত পরিবেশন এবং পরিচালক খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। প্রগতি পাঠাগারের এমন আয়োজনে শেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় নারী- পুরুষ অংশগ্রহণ করে।

ছবি : সংগৃহীত।

এই অনুষ্ঠানে দর্শকের সারিতে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক রামকৃষ্ণ মহন্ত বলেন, স্থানীয় বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক দলগুলো মালিক শ্রমিক যৌথভাবে এই দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠান করে থাকে। কিন্তু শেরপুরের প্রগতি পাঠাগারের এমন উদ্যোগটি উপস্থিত সাধারণ মানুষের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী বলেন, গানে গানে গণসংগীত পরিবেশন করে এই দিবসের তাৎপর্য তুলে ধরা এ ধরনের আয়োজন শেরপুরে এই প্রথম।

অনুষ্ঠানের শুরুতেই বুধবার বিকাল সাড়ে পাঁচটায় শহীদ মিনার পাদদেশে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, ডা. তন্ময় সান্যাল, বাসদের বগুড়া জেলার আহবায়ক কমরেড সাইফুল ইসলাম, সিপিবির শেরপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড হরিশংকর সাহা, বরেন্দ্র চন্দ্র সান্যাল। এতে সভাপতিত্ব করেন প্রগতি পাঠাগারের পরিচালক রঞ্জন কুমার দে।

আলোচনা সভায় কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ১৩৮ বছর আগে শ্রমিকেরা বুকের রক্ত দিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলো তা আজও চলমান। শ্রমিকরাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাকে শানিতে করতে হবে।

আলোচনা সভা শেষে ভারতের কলকাতা থেকে আগত গণসংগীত শিল্পী অসীম গিরি ও স্থানীয় গণসংগীত শিল্পীরা একাধিক গান পরিবেশন করেন। পরে ‘সাঁতাও’ চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...