অভিভাবকত্ব নিয়ে বিরোধ, শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচ বছরের শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। তবে স্থানীয়দের দ্রুত উদ্যোগে প্রাণে বেঁচে গেছেন মা ও মেয়ে দুজনেই।
শুক্রবার (১০ জুলাই) রাতে নলছিটি ফেরিঘাটের পন্টুন থেকে শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেন লাকী আক্তার নামের ওই নারী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
লাকী আক্তার নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে স্বামীর সঙ্গে লাকী আক্তারের বিচ্ছেদ হয়। এরপর থেকে পাঁচ বছর বয়সী মেয়েটি মায়ের কাছেই ছিল। তবে শিশুটির অভিভাবকত্ব নিয়ে সাবেক স্বামী সাইদুল ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল।
সাইদুল ইসলাম নলছিটি উপজেলা শহরের থানা সড়ক এলাকার বাসিন্দা। তিনি শিশুটিকে নিজের কাছে নেওয়ার জন্য লাকী আক্তারের ওপর চাপ দিচ্ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল।
পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, অভিভাবকত্ব নিয়ে বিরোধ এবং মানসিক চাপ থেকেই শুক্রবার রাতে শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেন লাকী আক্তার।
ঘটনার সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন দ্রুত নদীতে নেমে মা ও মেয়েকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ওই নারী ও তার মেয়ে বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

ঝালকাঠিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ট্রাক চাপা দিলো প্রাইভেটকার ও অটোরিকশাকে, নিহত ১১

মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩

ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

ঝালকাঠির নেছারাবাদে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

