ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি করার দায়ে এক ইলিশ মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আনন্দবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
দণ্ডিত ওই মাছ বিক্রেতার নাম আপেল মাহমুদ। ওজনে কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে আনন্দবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইফতেখারুল আলম।
ভোক্তা অধিকার ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ইলিশ বিক্রেতা আপেল মাহমুদ অত্যন্ত সুকৌশলে ক্রেতাদের ওজনে কম দিয়ে আসছিলেন। তিনি তাঁর ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রের ভেতর একটি রাবারের রশি সংযুক্ত করেন। এরপর গামছার আড়ালে সেই রশিটি টেনে বা ঢিলা করে ইচ্ছেমতো ওজন নিয়ন্ত্রণ করতেন। অভিযানে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা উপপরিচালক ইফতেখারুল আলম জানান, কারচুপির বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর অভিযুক্ত বিক্রেতা নিজের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা আর করবেন না বলে জানিয়েছেন ওই বিক্রেতা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যেকোনো মুহূর্তে, লক্ষ্য সরকার উৎখাত

ভারত-আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না: চরমোনাই পীর

কিশোর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

বৃষ্টিতে গর্তে আটকে যানবাহন, ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও ফেরদৌস আরা

ঘুষ নেয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় দুর্ভোগে ৫১১ পরিবার, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিচ্ছেন অনেকে

