ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীন বরণের কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীন বরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ দাবি জানায় মাদরাসা শিক্ষার্থীদের এই সংগঠনটি।
কওমি ছাত্র ঐক্য পরিষদের স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধের এক সমৃদ্ধ জনপদ। এ জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় অনুভূতি ওতপ্রোতভাবে জড়িত। এমন একটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী ১৪ সেপ্টেম্বর নবীন বরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির সদস্য ফুজায়েল আহমেদ খান বলেন, স্মারকলিপিতে তাদের মূল বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি দাবি করেন, এর আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের জেরে সংঘর্ষে ৩০ জন ছাত্র আহত হয়েছিল। সেই ঘটনার এক মাসও পার হয়নি, এর মধ্যেই আবার কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া অতীতে ইভটিজিংয়ের ঘটনার কারণে এই কলেজে নবীন বরণের কনসার্ট বন্ধ করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ওবায়দুল হক বলেন, স্মারকলিপি দেওয়ার বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংশ্লিষ্টরা কলেজের কাছে আসেননি। তবে তারা যোগাযোগ করে পরামর্শ দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এটি মূলত কোনো কনসার্ট নয়, বরং নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন মাদরাসা শিক্ষার্থী আহত হন। এর আগে গত ৩০ মে কওমি শিক্ষার্থীদের আপত্তির মুখে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনীও বন্ধ করা হয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

কুমিল্লায় বাজারের ব্যাগে টাকাসহ জামায়াত নেতা আটক

নাটক সাজিয়ে জামায়াত আমির বেলালকে আটক করা হয়েছে: মাহবুব জুবায়ের

ভারত-আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না: চরমোনাই পীর

জুলাই সনদ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব, সংস্কারে কোনো লুকোচুরি নেই: তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

কিশোর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

বৃষ্টিতে গর্তে আটকে যানবাহন, ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

