ভারত-আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না: চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়নের চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ আর সেই ইনসাফ দেখতে চায় না।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর রেজাউল করীম বলেন, ‘আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।’

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা?’
তিনি আরও বলেন, জামায়াত স্পষ্টভাবে জানিয়েছে যে তারা ইসলামী শরীয়াহ আইনে দেশ চালাবে না। ক্ষমতায় গেলে তারা প্রচলিত নিয়ম অনুযায়ীই রাষ্ট্র পরিচালনা করবে।
লক্ষ্মীপুর-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলামসহ অন্যান্য নেতারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে: রুমিন ফারহানা

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

