আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাবেক এই এমপির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গুলশান-২ এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মাহফুজুর রহমান মিতাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ কর্মকর্তা আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন আরও উল্লেখ করেন, সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


