কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ প্রাণহানি, রেলক্রসিংয়ে অটোমেটিক গেটের পরিকল্পনা

কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জনের প্রাণহানির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (২২ মার্চ) সকালে তিনি পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যান এবং পরিস্থিতি সরেজমিনে দেখেন।
পরিদর্শন শেষে মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে রেলক্রসিং রয়েছে, সেগুলোতে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় (অটোমেটিক) গেট বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আগামী বৈঠকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই রেলক্রসিংগুলো আধুনিক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ট্রেন নির্দিষ্ট দূরত্বে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যায়। কিন্তু সংশ্লিষ্ট স্থানে গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। অটোমেটিক গেট চালু করা গেলে এ ধরনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলো দ্রুত সময়ের মধ্যে অটো সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে।
পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ইউসুফ মোল্লা টিপু, মো. মোস্তাক মিয়া ও মু. রেজা হাসান উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জন নিহত হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

