লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার সময় চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলো, উপজেলার ডুলাহাজারার রিজার্ভপাড়া এলাকার মো: আবদুল মালেকের ছেলে মো: নাছির উদ্দিন (৩৮) এবং ডুলাহাজারার মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো: এনামুল হক (৫০)।
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো: আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, যৌথবাহিনীর অভিযানে চকরিয়া উপজেলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার আরো ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই চাঞ্চল্য ঘটনার মূল হত্যাকারী ডাকাত মো: নাছির উদ্দিনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত তার সহযোগী এনামুলকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা তানজিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

