গ্যাস-বিদ্যুৎ সংকট ও ‘ভৌতিক’ বিলের প্রতিবাদে তিতাস ভবনের সামনে বিক্ষোভ

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া ‘ভৌতিক বিলের’ প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে সংগঠনটির পক্ষ থেকে জ্বালানি খাতের সংকট নিরসনে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অনেক এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না, ফলে বাসাবাড়িতে রান্না করা অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না মিললেও মাস শেষে গ্রাহকদের গুনতে হচ্ছে অস্বাভাবিক বাড়তি বিল। সেবা না দিয়ে পুরো বিল আদায় করাকে বক্তারা ‘রাষ্ট্রীয় চাঁদাবাজি’ বলে উল্লেখ করেন।
এনপিএর উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, যেসব এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহ নেই সেখানে মাসিক নির্ধারিত বিল আদায় বন্ধ করা, গ্যাস ও বিদ্যুৎ–বঞ্চিত গ্রাহকদের জন্য ক্ষতিপূরণ নীতি চালু এবং সকল আবাসিক সংযোগে দ্রুত স্মার্ট মিটার স্থাপন করা। এছাড়া বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ‘ভৌতিক বিল’ বাতিল করে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল নির্ধারণ, নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের সুরক্ষায় মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে মূল্য বৃদ্ধি না করা এবং দরিদ্র পরিবারের জন্য এলপিজি কার্ড চালুর পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজি রোধে নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়।
জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সংস্কারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আমদানিনির্ভর জ্বালানি নীতি বাদ দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘বাপেক্স’কে শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান জোরদার, ক্যাপাসিটি চার্জের নামে অর্থ ব্যয়ের হিসাব প্রকাশ এবং জ্বালানি খাতের দুর্নীতির বিষয়ে ‘শ্বেতপত্র’ প্রকাশ করতে হবে। এছাড়াও গ্যাস সরবরাহ বন্ধ বা সীমিত হওয়ার তথ্য আগেভাগেই গ্রাহকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর দাবি জানান তারা।
এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য কৌশিক আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অনিক রায়, সেতু আরিফ এবং সংগঠনের মুখপাত্র নাজিফা জান্নাত। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সজীব তানভীর, মনোয়ার নাইমসহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

