সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ফরিদপুরের নগরকান্দায় সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার নগরকান্দা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নগরকান্দা পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী সোহেল রানা চৌধুরী, এজিএম প্রকৌশলী শরিফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম রয়েছে। সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে নগরকান্দা বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়ম অমান্য করায় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সাতজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

শেরপুরে জ্বালানি সংকটে স্থবির সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের কাজ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

ইতিহাসের নৃশংস রাত ২৫ মার্চ, আজ জাতীয় গণহত্যা দিবস

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: তথ্যমন্ত্রী

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি

