গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা লিমা খানম ইত্তেফাক অনলাইনকে জানান, এই মুহূর্তে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

তিনি আরও জানান, দুপুর ১টার সময় ফিনিক্স কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগা ভবনের আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

উত্তরার কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

