প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষ, কিশোর নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত অপু পাল (১৪) কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। তিনি কালিহাতী টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত কিশোর হলেন, একই এলাকার মনো পালের ছেলে নিরঞ্জন পাল।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারেও প্রতিমা বিসর্জন দেয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী নদীতে ভ্রমণ করে থাকেন। রবিবার বিকাল ৪টার দিকে নৌকার গতি বেশি থাকার কারণে দুইটি নৌকা সংঘর্ষ হয়।

এতে কিশোর অপুসহ বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

