ময়মনসিংহে গৃহবধূ হত্যা, স্বামী আটক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, নির্যাতনের জেরেই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মার্জিয়া আক্তার ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, অভিযুক্ত স্বাধীন মিয়া (২৪) পেশায় একজন গাড়িচালক এবং স্থানীয় কানু মিয়ার ছেলে। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মার্জিয়ার ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বাধীন। সম্প্রতি তাকে মারধর করে মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, বৃহস্পতিবার আবারও মারধরের ঘটনা ঘটে এবং একপর্যায়ে মার্জিয়ার মৃত্যু হয়। পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ তুলেছেন তারা।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

