বগুড়ায় সাবেক ২ সংসদ সদস্যসহ ৩৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

বিশেষ সংবাদ

বগুড়ায় সাবেক ২ সংসদ সদস্যসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) শামীম আহম্মেদ নামের এক ব্যক্তি বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে সদর থানায় মামলাটি করেছেন।

বাদী শামীম আহম্মেদ সদর উপজেলার নারুলী সুলতানপট্টি এলাকার মৃত অসমত আলীর ছেলে।

বগুড়ায় সাবেক ২ সংসদ সদস্যসহ ৩৯ জনের নামে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। এই মামলায় অজ্ঞাতপরিচয় আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

হত্যাচেষ্টা মামলার আসামিদের মধ্যে রয়েছেন, বগুড়া-৫ (শেরপুর, ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল আলম ও এ কে এম মো: আসাদুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: মাছুদুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো: শাহ আখতারুজ্জামান, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: আমিনুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: আরিফুর রহমান এবং ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: রেজাউল করিম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ৩টার দিকে বগুড়া শহরের প্রধান সড়কের ঝাউতলা এলাকায় আন্দোলন চলাকালে রাইফেল, বন্দুক, পিস্তল ও ককটেলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা চালানো হয়। এ সময় সাবেক ২ সংসদ সদস্যের আদেশে ককটেল হামলাও করা হয়।

যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দারের হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করলে আন্দোলনে অংশ নেয়া কলেজশিক্ষার্থী শামীম আহম্মেদের বাঁ পায়ে গিয়ে লাগে। এতে তিনি রক্তাক্ত হন। যুবলীগ নেতা মো: আমিনুল ইসলাম শটগানের গুলি ছুড়লে শামীম ডান ও বাম পায়ে গুলিবিদ্ধ হন।

এ সময় এ কে এম আসাদুর রহমান ও রেজাউল করিম তাদের হাতে থাকা শর্টগানের এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে শামীমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থা।রবিবার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মামলার নথিতে তাকে ‘বরখাস্ত’...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.)...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার...

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।...

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে...

ডিজেল সংকটে স্থবির পণ্য পরিবহন, শেরপুরে মহাসড়কে শত শত ট্রাকের জট

বগুড়ার শেরপুর উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র ডিজেল সংকট দেখা...