বগুড়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে হত্যার ঘটনায় অভিযুক্ত রতন আটক

বগুড়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক কর্মচারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ইনচার্জ (পরিদর্শক) ইকবাল হাসান। তিনি জানান, হত্যার পর রতন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় নিহত কর্মকর্তার মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান হেলাল (৩৫) হাতুড়ির আঘাতে নিহত হন। পরদিন সকালে পাম্পের অন্যান্য কর্মচারীরা অফিসকক্ষে গিয়ে লাশ দেখতে পান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছেন, ফিলিং স্টেশনে কিছুদিন ধরে তেল চুরির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তাকে দায়ী করেন ক্যাশিয়ার ইকবাল। ক্ষোভ থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
ডিবি ইনচার্জ জানান, আটক রতনকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে সোমবার।
এদিকে ঘটনাটির সিসি ফুটেজ ইতিমধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রাত আড়াইটার দিকে রতন অফিসকক্ষে প্রবেশ করে হাতুড়ি দিয়ে একাধিকবার ইকবালের মাথায় আঘাত করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি সেখান থেকে পালিয়ে যান।
নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আর আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

