বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় সেনা সদস্য সহ ৪ যাত্রীর মৃত্যু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আছেন একই পরিবারের ৩ সদস্য বলে জানা গেছে। এছাড়াও ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার ধরমোকাম এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়‌নের বান্ধাইল গ্রা‌মের ওসি উজ্জামানের ছে‌লে সেনা সদস্য মো: আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও শিশু ছে‌লে সাওম (৭) ও সিএসজির চালক মো: নাসিম হোসেন (৩০)। নাসিম সিরাজগঞ্জের তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে। আহতরা হলেন, শেরপুর উপজেলার ছোনকা এলাকার মো: গোলাম (৫০) ও রায়গঞ্জের কাওসার আলী (২০)।

নিহত মৌসুমী আক্তারের পরিবার ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল স্ত্রী সন্তান নিয়ে উপজেলার সাধুবাড়ি গ্রামে তার শশুর সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় তার এলাকার একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

তাদের সিএনজি চালিত অটোরিকশাটি ঢাকা বগুড়া মহাসড়কের ধরমোকাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তাদের মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো কৌশিক জামান কাজল জানান, ২ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৩ জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর ১ জনের মরদেহ হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...